ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারাইনকে বাদ দেওয়ার দাবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ৩০ এপ্রিল ২০২৩
নারাইনকে বাদ দেওয়ার দাবি
সুনিল নারাইন

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। টুর্নামেন্টে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে কেবল তিনটিতে জিতেছে শাহরুখ খানের দলটি। এতে ক্রমেই প্লে অফে ওঠার আশা ক্ষীণ হয়ে আসছে নাইটদের।

এবারের আসরে কলকাতার বিদেশি প্লেয়াররা খুব একটা সফল হচ্ছেন না। বিশেষ করে বাজে ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন। তবুও দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন তারা। 

একটা সময় ছিল কলকাতার জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন নারাইন। রানের প্রয়োজনে কখনো ব্যাট হাতে ওপেনিং কিংবা উইকেটের প্রয়োজনে বল হাতে তার ওপরই ভরসা রাখতেন সৌরভ থেকে গৌতম গম্ভীররা। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার তিনি। 

Advertisement

নারাইনের মতো কলকাতার অন্যতম প্রাণভোমরা ছিলেন আন্দ্রে রাসেলও। ব্যাট হাতে তাণ্ডব চালাতেন তিনি। কিন্তু বর্তমানে সেই ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। টানা অফ ফর্মের কারণে ম্যাচ উইনারদের প্রতি আস্থাও হারিয়েছে  ফ্র্যাঞ্চাইজিটির ফ্যানরা।

এ অবস্থায় অনেকেই ২ জনকে দল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন জানিয়েছেন, কলকাতার উচিৎ নারাইনকে বাদ দেয়া। যদিও রাসেলের প্রশংসা করেছেন তিনি।

ভন বলেন, ‘কলকাতা তাদের ওপেনিং কম্বিনেশন পেয়েছে এবং তারা দুজনেরই (রয়-গুরবাজ) খেলার ধরণ একই। যেটা বিধ্বংসী জুটি। গুরবাজ আজ দারুণ খেলেছে। সে তার জাতীয় দলের সতীর্থ রশিদ খানকে পাড়ার জুনিয়র লেগ স্পিনারের মতো ট্রিট করেছে। রাসেলকেও ভালো খেলতে দেখে ভালো লাগছে।’

ওপেনিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সামিল হয়েছিলেন নারাইনও। তবে এ বছর জ্বলে উঠতে পারেননি। ভন বলেন, ‘আমার কাছে সহজ বিষয় হচ্ছে রয় দলের জন্য রান করছে। গুরবাজও ভালো খেলল। বিদেশিদের মধ্যে তারা দুজনেই ভালো খেলছে। কিন্তু নারাইন দলের কোনো কাজে আসছে না। তাকে বাদ দেয়া উচিত।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!