ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারীঘটিত কাণ্ডে সমালোচিত ভারতীয় ক্রিকেটার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩, ২ মে ২০২৩
নারীঘটিত কাণ্ডে সমালোচিত ভারতীয় ক্রিকেটার (ভিডিও)
ছবি: সংগৃহীত

পছন্দের জায়গায় ছবি তুলছেন ধাওয়াল কুলকার্নি। হঠাৎ তার সামনে পড়ে গেলেন এক নারী। কিন্তু রাস্তায় পড়ে যাওয়া সেই নারীকে সাহায্য না করে আপন মনে ছবি তুলে যাচ্ছিলেন এ ভারতীয় ক্রিকেটার। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারতের মুম্বাইয়ের অভিজ্ঞ পেসার ধাওয়ালের চোখের সামনেই এক নারী ফোনে কথা বলতে বলতে রাস্তায় পড়ে যান। সেই নারীর পড়ে যাওয়ার দৃশ্যটি চোখ এড়ায়নি ভারতীয় ক্রিকেটারেরও।

তবে ধাওয়াল সেই নারীকে সাহায্য না করে বরং ছবি তোলার জন্য পোজ দিতে ব্যস্ত থাকেন। ভিডিওতে দেখা যায়, ঐ নারীর কাছে গিয়েও খোঁজ নেননি তিনি। ভারত জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটারের এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা।  অনেকেই বলছেন, সেলিব্রেটি হলেও মানবিকতা হারানো উচিত হয়নি ধাওয়ালের। 

Advertisement

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটির প্রতিক্রিয়ায় মন্তব্য করেন, ‘অত্যন্ত দুঃখের যে, নারীটি সুস্থ আছে কিনা সেটি খোঁজ না নিয়ে ছেলেটি ছবি তোলার জন্য পোজ দিতে ব্যস্ত।’ আরেকজন লিখেন, ‘এক নারী পড়ে গিয়েছে দেখেও তাকে তোলার চেষ্টা না করে ছবি তুলে বিখ্যাত হয়ে লাভ কি?’

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!