ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নাসিরের ৮০ প্রেমিকা, যা বললেন স্ত্রী তামিমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ২ মে ২০২৩
নাসিরের ৮০ প্রেমিকা, যা বললেন স্ত্রী তামিমা
স্ত্রী তামিমার সঙ্গে নাসির

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাইরের নানা ইস্যুতে নিয়মিত আলোচনায় থাকেন ক্রিকেটার নাসির হোসেন। বিপিএলে সর্বশেষ আসরে ধারাবাহিক পারফরম্যান্স করলেও জাতীয় দলে সুযোগ মেলেনি এই ক্রিকেটারের। এ অবস্থায় সম্প্রতি দেশের বাইরে চলে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি স্ত্রী তামিমার সামনেই আলোচিত ৮০টা গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে কথা বলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির। এদিকে তার গার্লফ্রেন্ড ইস্যুতে কথা বলেছেন স্ত্রী তামিমাও।

তামিমা বলেন, ‘সে তো একটা পেশায় আছে। যে কোনো পেশায় থেকে একটা স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড মেইনটেইন করাই তো কঠিন। সেখানে ৮০টা গার্লফ্রেন্ড থাকবে এটি পুরোই গুজব। যদি সংখ্যাটা ২-৪ জন হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এটা পুরোটাই গুজব।’

Advertisement

স্ত্রী তামিমা মনে করেন, বিয়ের পর অনেকখানিই বদলে গেছেন নাসির। তিনি বলেন, ‘বিয়ের আগে নাসিরের জীবন অন্যরকম ছিল। বিয়ের পর ওর জীবন পরিবারকেন্দ্রীক হয়ে গেছে। অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে।’

এর আগে নিজের এই ইস্যুতে নাসির বলেছিলেন ‘আমার দুইটা ফোন আর দুইটা সিম। ৮০টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’

তিনি আরো বলেন, ‘কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত মেয়ের সাথে আমার ছবি যোগ করে দিয়েছে এরা। অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু আসে না। আমরা ভালো আছি এটাই আমাদের কাছে বড় কথা।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!