ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির সঙ্গে কারো তুলনা হয় না: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ৩ মে ২০২৩
মেসির সঙ্গে কারো তুলনা হয় না: গার্দিওলা
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ৫০ গোলের মাইলক ফলকে পৌঁছে গেছেন আর্লিং ব্রট হালান্ড। কিন্তু মৌসুমের এখনো ছয় ম্যাচ বাকি। তবে এর মধ্যে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোল করার রেকর্ড ছুয়ে ফেলেছেন তিনি। নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডকে এখন তুলনা করা হচ্ছের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গেও।

বার্সেলোনার হয়ে ২০১১-১২ মৌসুমে মেসি করেছিলেন ৭৩ গোল। তখনও মেসির কোচ ছিলেন পেপ গার্দিওলা। এখন সিটিতে হালান্ডের গুরুও তিনি। যদিও মেসির সঙ্গে তুলনায় নিজের আপত্তির কথাই জানালেন হালান্ড। 

গার্দিওলা তিনি বলেন,  ‘কেউই মেসির সঙ্গে তুলনা করার মতো না। এটা হালান্ডকে সাহায্য করবে না। মেসি আমার দেখা সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। তার ভিশন, ড্রিবলিং, পাসিং, প্রতিদ্বন্দ্বীতা, অনেক দিক থেকেই কঠিন (তার মতো হওয়া)। আশা করি হালান্ড মেসির খুব কাছাকাছি যেতে পারবে। সেটা আমাদের ও তার জন্য দারুণ হবে। কিন্তু কাউকে মেসির সঙ্গে তার তুলনা করায় আমি সাহায্য করতে পারবো না। ’

Advertisement

হালান্ড এবার সিটির হয়ে রেকর্ড সংখ্যক গোল করেছেন। তার সামনে সুযোগ ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ার। ১৯২৭-২৮ মৌসুমে ৬৩ গোল করে এই কীর্তি গড়েছিলেন এভারটনের ফুটবলার ডিক্সি ডেয়ান। গার্দিওলা অবশ্য বলছেন, এখনও সেরাটা বাকি হালান্ডের।

তিনি বলেন, ‘আমি আর্লিংকে সবসময়ই বলি- এটা কঠিন হবে যদি সে যা করেছে তার দিকে তাকায়, যখন এভাবে গোল করে যেতে পারবে না পারে তখন মানুষ বলবে, সে বাজে অবস্থায় আছে। কিন্তু তার খেলায় আরও অনেক উন্নতি আসতে পারে। ’

‘আমি শুধু বক্সে উন্নতির কথাই বলছি না কিন্তু পুরো খেলাতেই সেটা হতে পারে, তার মুভমেন্ট। আমার মনে হয় তার মধ্যে ওই অনুভূতিটা আছে যে এটাই যথেষ্ট কি না। আমি এটাও মনে করি তার মধ্যে আরও ভালো খেলোয়াড় হওয়ার তাড়না আছে। যতক্ষণ সেটা থাকবে, হালান্ড সেটা হতেও পারবে। ’ 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!