চলতি মৌসুমে পিএসজির যে হাল, তাতে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ পুষছিল। সবশেষ মেসির সৌদি সফর নিয়ে ক্লাবটি কঠিন সিদ্ধান্ত নেয়। মূলত এরপর থেকে মেসির আরেক ক্লাব সতীর্থ নেইমারকেও প্যারিস ছাড়াতে বিক্ষোভে নামে ফরাসিরা।
শুরুতে প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে পিএসজির হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করলেও পরে নেইমারের বাড়ি ঘেরাও করে ক্লাবটির সমর্থকেরা। এরপর বেশ কিছুক্ষন নেইমারের উদ্দেশে দুয়োধ্বনি দিতে থাকেন তারা। অবশ্য স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে যান।
.png)
📸 PSG fans in front of Neymar's house pic.twitter.com/wXgIOBNM6M
— ParisienTimes (@parisientimes) May 3, 2023
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেইমারের বাড়ির সামনে জড়ো হয়েছেন কিছু সমর্থক। সেখানে ব্রাজিল তারকাকে ক্লাব ছাড়ার স্লোগান দিতে দেখা যায় তাদের।
পিএসজি সমর্থকদের এ ঘটনার পর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন নেইমার। এমনকি ‘চলে যাও’ স্লোগান দেওয়া সমর্থকদেরকে ব্রাজিলিয়ান তারকা দিয়েছেন শান্তির বার্তা।
নেইমার লেখেন, ‘অন্যদের ঝড়ের মধ্যে আপনাকে নিয়ে যেতে দিবেন না, বরং তাদেরকে আপনার শান্তির পথে নিয়ে আসুন।’