আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে যে সমস্যার কারণে চিকিৎসকের কাছে তামিম গিয়েছেন তা নিয়ে আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই।
দীর্ঘদিন ধরেই কুঁচকির সমস্যা টেনে বেড়াচ্ছেন তামিম। এখন সুস্থ থাকলেও মাঝেমধ্যেই এই সমস্যা ভুগিয়েছে তাকে। মূলত আসন্ন বিশ্বকাপের আগে যেন একই সমস্যা পড়তে না হয় এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
.png)
বৃহস্পতিবার লন্ডনে কুঁচকি বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তামিম। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ইংল্যান্ডে খেলতে যাওয়ায় বিশেষজ্ঞকে দেখান তামিম।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক ঠিক করা হয়। তবে ইংল্যান্ড থেকে দলীয় সূত্রে জানা গেছে, তামিমের কুঁচকিতে কোনো সমস্যা নেই।