ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘কোহলি দায়িত্ব পেলে ভারত পিছিয়ে যাবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ৬ মে ২০২৩
‘কোহলি দায়িত্ব পেলে ভারত পিছিয়ে যাবে’
বিরাট কোহলি

২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর ভারতের দায়িত্ব ছাড়েন কোহলি। এর পরের বছরই ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর শুধু জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজের যোগ্যতায় পারফর্ম করে যাচ্ছিলেন এ তারকা ব্যাটার।

তবে চলমান আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে তিন ম্যাচ অধিনায়কত্ব করেছিলেন কোহলি। এরপর অনেকেরই দাবি, আগামী দিনে আবারো ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেতে পারেন কোহলি।

সেই গুঞ্জনের হাওয়ায় পাল তুলেছিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তার ভাষ্যে, ‘টেস্টে আবারো কোহলিকে অধিনায়কের আসনে দেখতে চান তিনি।’ তবে শাস্ত্রীর সঙ্গে একমত নন দেশটির সাবেক স্পিনার হরভজন সিং।

Advertisement

হরভজন বলেন, ‘এতে ভারত অনেক ধাপ পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে সামনে এগোবে কী করে? এমন নয় যে বিরাট খুব খারাপ অধিনায়ক ছিল। দায়িত্বে থাকাকালীন অসাধারণ অধিনায়ক ছিল বিরাট। ঘরের মাঠে এবং বিদেশে ওর টেস্ট জয়ের সংখ্যাটা দেখুন। সেটাই বলে দেবে। কিন্তু আমার মনে হয় রোহিত না খেললে বা চোট পেলে নেতৃত্বের জন্যে অন্য কারও কথা ভাবা উচিত।’

ভারতের সাবেক এ অফস্পিনারের মতে, কোহলি নিজেও হয়তো একটানা অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাইবেন না। হয়তো বিশ্ব টেস্ট ফাইনালের মতো একটা ম্যাচে দায়িত্ব নিলেও নিতে পারেন। কিন্তু রোহিতের বিকল্প হিসেবে নতুন কাউকে তৈরি রাখা উচিত বলেই তিনি মনে করেন।

তার কথায়, একটা ম্যাচ হলে বিরাট দায়িত্ব নিতে পারে। সেটা বিশ্ব টেস্ট ফাইনালও হতে পারে। কিন্তু চার ম্যাচের সিরিজের মতো কোনও সময়ে রোহিতকে না পাওয়া গেলে নতুন কোনও অধিনায়কের প্রতি আস্থা রাখা উচিত। লম্বা সিরিজে বিরাটের উপর ভরসা রাখা হলে সেটা দলকে সঠিক দিকে নিয়ে যাবে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!