ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল উরাওয়ার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৭, ৭ মে ২০২৩
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল উরাওয়ার 
ছবি: সংগৃহীত

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস। শনিবার (৬ মে) দিবাগত রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ১-০ গোলে হারিয়েছে উরাওয়া। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় মুকুট পুনরুদ্ধার করে তারা। এই শিরোপা জেতায় তৃতীয় বারের মতো শিরোপা জিতল জাপানি ক্লাবটি। 

ফিরতি লেগের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ৪৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় উরাওয়া। আত্মঘাতী গোল করেন আল হিলালের আন্দ্রে কারিল। কিছুটা এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে মাঠে নামে উরাওয়া। রিয়াদে গত সপ্তাহে প্রথম লেগ ড্র হয় ১-১ গোলে। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবিধা তাই ছিল ক্লাবটির জন্য। 

প্রতিযোগিতার রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন আল হিলাল সমতা টানার ভালো সুযোগ পায় ৯০তম মিনিটে। কিন্তু সৌদি আরবের ক্লাবটির ইঘালোর প্রচেষ্টা রুখে দেন উরাওয়ার গোলরক্ষক। উরাওয়া এর আগে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল ২০০৭ ও ২০১৭ সালে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!