ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ৭ মে ২০২৩
সাফের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া
ছবি: সংগৃহীত

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশীপ। এই আসরটি উপলক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৫ জুন প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কম্বোডিয়া। এর আগে ৪ জুন থেকে সাফ টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ক্যাম্প শুরু হবে। 

রোববার (৭মে ) দুপুরে বাফুফে জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'সৌদি ও কাতারে ক্যাম্পের ব্যাপারে আলোচনা হয়েছিল। আমরা কম্বোডিয়ায় ম্যাচ খেলব এবং ভারতে সাফ এ জন্য আর বাইরে ক্যাম্প করা হচ্ছে না। ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন কোচ।'

৩ জুন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ শেষের পরের দিনই ক্যাম্প। বসুন্ধরা কিংস অ্যারেনায় জামালরা অনুশীলন করবে ৷ অনুশীলন ভেন্যুর আশেপাশেই একটি আবাসিক হোটেলে থাকবেন ফুটবলাররা। ঢাকায় সপ্তাহ খানেক অনুশীলনের পর ১২ জুন কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ জুন কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলে ১৬ জুন ব্যাঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে জামালরা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!