ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঋদ্ধিমানের প্রশংসায় কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ৭ মে ২০২৩
ঋদ্ধিমানের প্রশংসায় কোহলি
ছবি: সংগৃহীত

গুজরাট টাইটান্সের হয়ে ৮১ রানের বিধ্বংসী ইনিংস। ঋদ্ধিমান সাহার সেই ব্যাটিং দেখে আপ্লুত বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক উচ্ছ্বসিত তার এক সময়ের সতীর্থের ইনিংস দেখে। যার ফলে ঋদ্ধিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

রোববার শুরু থেকেই মারমুখী ছিলেন ঋদ্ধিমান সাহা। তার ব্যাটিং দেখে ইনস্টাগ্রামে পোস্ট করেন কোহলি। তিনি ঋদ্ধির ইনিংস টিভিতে দেখেন। সেই ছবি পোস্ট করে কোহলি লেখেন, কী অসাধারণ ক্রিকেটার!

ঋদ্ধিমান শেষবার ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। তারপর তাকে এক প্রকার ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। ঋদ্ধিকে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী দিনে তাকে আর দলে নেয়া হবে না। তরুণদের সুযোগ দেওয়া হবে।

Advertisement

এ সময় ঋষভ পন্থকে প্রথম উইকেটরক্ষক এবং শ্রীকর ভরতকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে নেয়া হয়। ২০২২ সালের শুরুতেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। ঋদ্ধিকেও আর দেখা যায়নি ভারতীয় দলে।

ঋদ্ধি আইপিএলের শুরু থেকেই ছন্দে রয়েছেন। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেই প্রতিযোগিতায় ঋষভ খেলতে পারবেন না। গাড়ি দুর্ঘটনার পর এখনো সুস্থ হননি তিনি। আইপিএল খেলতে গিয়ে চোট পান লোকেশ রাহুল। তিনিও খেলতে পারবেন না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

এমন অবস্থায় অনেকেই ঋদ্ধিকে দলে নেয়ার দাবি করছেন। শ্রীকর ভরত এখনো তৈরি নন, সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজেই দেখা গেছে। এমন অবস্থায় ঋদ্ধিই সঠিক ক্রিকেটার বলে মনে করছেন অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!