ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিক-মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ৯ মে ২০২৩
মুশফিক-মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে চাপে পড়লেও অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে টিম টাইগার্স।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬.৪ ওভারে ১৮৪ রান।

এর আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। 

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামে তামিম ইকবাল ও লিটন দাস। ম্যাচের শুরুতেই জশ লিটলের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। তার করা ইনসুইঙ্গার বোঝার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।

এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তামিম। তবে ভালো শুরু করেও সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। মার্ক আদাইরের বলে আইরিশ উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

বাইশ গজে এসেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। তবে আশা জাগিয়েও হিউমের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

হৃদয়-নাজমুলের ব্যাটে সুবাতাস পাচ্ছিল বাংলাদেশ। তবে ফিফটির কাছে গিয়ে কার্টিস ক্যাম্ফারের বলে মার্ক আদাইরের তালুবন্দী হন নাজমুল। ৬৬ বলে ৪৪ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

এরপর বাইশ গজে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম। কিন্তু ২৭ রানেই হিউমের বলে আউট হন হৃদয়। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু মুশফিক ও মিরাজের ব্যাটে লড়াকু সংগ্রহের দিকে এগোচ্ছে তামিম ইকবালের দল। 

৩২ ওভারে ক্যাম্ফারের লেন্থ বলে পয়েন্টে খেলতে গিয়ে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ তুলে দেন মুশি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন এ আইরিশ ক্রিকেটার। মূলত ১৮ রানে জীবন পেয়েই দারুণ ব্যাট করছেন মিস্টার ডিপেন্ডবল।

আইরিশ বোলাদের চোখে চোখ রাঙিয়ে মুশফিক ৩৫ ও মিরাজ ২০ রানে ব্যাট করছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!