মঙ্গলবার ৩৬তম জন্মদিনে পা দিয়েছেন মুশফিক। নিজের জন্মদিনে আয়াল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ৪৪তম অর্ধ শতক তুলে নিয়েছেন তিনি। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি তিনি।
৪৫ ওভারের পঞ্চম বলে জশ লিটলের বলে সুইপার কভারে উড়িয়ে মারতে গিয়ে স্টিফেন ডহেনির তালুবন্দী হন মুশি। আউট হওয়ার আগে ৭০ বলে ছয় বাউন্ডারিতে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন এ ব্যাটার।
.png)
এর আগে ৩২ ওভারে ক্যাম্ফারের লেন্থ বলে পয়েন্টে খেলতে গিয়ে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ তুলে দেন মুশি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন এ আইরিশ ক্রিকেটার। মূলত ১৮ রানে জীবন পেয়েই নিজেদের জন্মদিন রাঙালেন মিস্টার ডিপেন্ডবল।
এখন পর্যন্ত ওয়ানডেতে ২৩০ ইনিংস খেলে ৭ হাজার ১০৬ রান করেছেন মুশফিক। এর মধ্যে ৪৪টি ফিফটি ও নয়বার তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।