এরপর শুক্রবার (৫ মে) ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে একটি আপিল করেন সোহাগ। এজন্য বেশ মোটা অংকের অর্থও খরচ করতে হয়েছে তাকে।
ফিফার নিষেধাজ্ঞার পর থেকে খানিকটা আড়ালেই ছিলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ। অবশেষে বুধবার ফিফার সিদ্ধান্ত নিয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি।
.png)
মঙ্গলবার স্পোর্টস মিডিয়া ক্রীড়াঙ্গনের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহাগ নিজেই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র দিয়েছিলেন। মূলত তারই প্রেক্ষিতে বুধবার বিকেল চারটায় হোটেল ইন্টারকন্টিনেটালে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
এদিকে ২১ দিন পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার কথা ছিল। এই বিষয়ে তার আইনজীবী মুখ খুললেও আনুষ্ঠানিকভাবে সোহাগ কিছু জানাননি। আজকের সংবাদ সম্মেলনে এই সব বিষয় আলোচনা হতে পারে।
অন্যদিকে ফিফা থেকে ২ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সোহাগকে। সেই জরিমানা এক মাসের মধ্যে পরিশোধের সময়সীমা বেধে দেয় ফিফা। তিনি সেই অর্থ পরিশোধ করেছেন কিনা সেটাও জানা যায়নি।