ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বর্ষসেরা ফুটবলার হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৮, ১২ মে ২০২৩
বর্ষসেরা ফুটবলার হালান্ড
ছবি- সংগৃহীত

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে নিজের অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফর্ম করছেন আর্লিং হালান্ড। একের পর এক ম্যাচে অপ্রতিরোধ্য পারফরম্যান্সে নতুন নতুন রেকর্ড স্পর্শ করছেন। এবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন নরওয়েজিয়ান এ স্ট্রাইকার।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমেই সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে নিয়েছেন হালান্ড। মূলত তারই ধারাবাহিকতায় এবার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার (১২ মে) নিজেদের ওয়েবসাইটে বিজয়ীদের নাম ঘোষণা করে এফডব্লিউএ।

এক বিবৃতিতে এফডব্লিউএ বলেছে, ‘ইংল্যান্ডে উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলা হালান্ড বিশাল ব্যবধানে জিতেছেন। এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির জার্সিতে ৫১ গোল করেছেন তিনি। একপর্যায়ে তার সঙ্গে বুকায়ো সাকার লড়াই হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ৮২ শতাংশ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন হালান্ড। প্রিমিয়ার লীগ শুরু হওয়ার পর থেকে যা সবচেয়ে বড় ব্যবধানে জয়।’

Advertisement

বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত হালান্ডও। প্রতিদিনই সেরা হওয়ার জন্য লড়াই করেন বলেও জানান তিনি।

ম্যানসিটির এই ফুটবলার বলেন, ‘ইংলিশ ফুটবলে প্রথম মৌসুমে ফুটবল রাইটার্সের পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। প্রতিদিনই আমি সেরা হতে চেষ্টা করি। এভাবে সম্মানিত হওয়া আমার কাছে বিশেষ কিছু।’  ইংল্যান্ডে প্রথম মৌসুমেই ফুটবল রাইটার্স অ্যাওয়ার্ড জেতা চতুর্থ ফুটবলার হালান্ড। 

পুরুষদের পাশাপাশি নারীদের ফুটবলেও দেয়া হয়েছে এই পুরস্কার। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার স্যাম কের জিতেছেন বর্ষসেরা নারী ফুটবলারের মুকুট। চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!