ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল-ম্যানসিটি ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩, ১০ মে ২০২৩
উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল-ম্যানসিটি ম্যাচ ড্র
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল। যেখানে হাইভোল্টেজ প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত দুইটায় শুরু হয়েছিল মহারণ।

প্রথম লেগে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে ম্যানচেষ্টার সিটি। ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনে। 

মঙ্গলবার (৯ মে) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবূতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের তৃতীয় মিনিটে বেনজেমার দারুণ ব্যাকহিল পাস থেকে সাইডলাইন ধরে আক্রমণে যান ভিনিসিয়াস। তবে প্রতিপক্ষের বক্সের বাইরে গিয়ে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি।

Advertisement

প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ছয়টি শট নেয় সিটি, যার চারটি ছিল লক্ষ্যে। অবশ্য প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো শটই নিতে পারেনি তারা।

৩৬তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। বাঁ থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনে। এরপর পাল্টাপাল্টি আক্রমণ চালিয়েও গোল করতে পারেনি তারা। ফিরতি লেগের লড়াইয়ে আগামী বুধবার ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!