এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৩.৩ ওভারে ১১৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক আইরিশরা।
.png)
এদিন আয়ারল্যান্ডের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও স্টিফেন ডহেনি। তবে প্রথম ওভারেই হাসান মাহমুদের পেসের কাছে পরাস্ত হন স্টার্লিং। হাসানের লেন্থ বলে মুশফিকের তালুবন্দী হয়ে শূন্য রানে আউট হয়ে যান তিনি।
এরপর ক্রিজে আসেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এরপর দু’জনে মিলে ১৫ রানের জুটি গড়েন।
তবে ষষ্ঠ ওভারের প্রথম বলেই স্টিফেন ডহেনিকে মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান। এতে আউট হওয়ার আগে ২১ বলে ১২ রান করেন তিনি।
ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা। তবে হ্যারি টেক্টরের ফিফটি ও আইশির দলপতির ৪২ রানে শতরান পার করে স্বাগতিকরা।
ম্যাচের ২৪ ওভারের তৃতীয় বলে টাইগার শিবিরে ভয় ধরানো বালবির্নিকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ৫৭ বলে ৪২ রান করেন এ ব্যাটার।
লরকান টাকারকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন টেক্টর।