ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশে মাঠে নামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ১২ মে ২০২৩
দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশে মাঠে নামল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে দু’দলই জয় তুলে নিতে চায়। তবে নিজেদের সেরা পারফরম্যান্সে দলকে জয় উপহার দিতে চান টাইগার দলপতি তামিম ইকবাল।

শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

এ ম্যাচে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামবে দু’দল। বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচটি ৪৫ ওভারে অনুষ্ঠিত হবে। 

Advertisement

এবারের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজটি কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না দেশের ক্রিকেটভক্তরা। টিভিতে না পারলেও মোবাইল ফোন বা পিসিতে ঠিকই অনলাইনে টাইগারদের খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

অনলাইনে বিনামূল্যে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি তাদের নিজস্ব অনলাইন চ্যানেলে খেলা দেখার ব্যবস্থা রেখেছে।

আইসিসি টিভির সূচিতে আসন্ন সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।

আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে এই একাউন্ট করা যাবে বিনামূল্যে। ম্যাচ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!