ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কুকুরের কামড় খেয়ে দলের বাইরে টেন্ডুলকার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ১৬ মে ২০২৩
কুকুরের কামড় খেয়ে দলের বাইরে টেন্ডুলকার!
অর্জুন টেন্ডুলকার

আইপিএলের চলতি আসরে অভিষেকের পর মুম্বাই ইন্ডিয়ান্স একাদশে জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। তার বোলিং দেখে ইতিবাচক মন্তব্যই করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু হঠাৎ করেই মুম্বাই একাদশ থেকে উধাও হয়ে যান সেই অর্জুন।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে গত ১৬ এপ্রিল আইপিএল অভিষেক হয়েছিল অর্জুনের। সর্বশেষ ম্যাচ খেলেছেন গত ২৫ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে। তারপর হঠাৎ করেই রোহিত শর্মার দলের সঙ্গে দেখা যাচ্ছিল না অর্জুনকে। যা নিয়ে জল্পনা ছড়ায়, মুম্বাই কর্তৃপক্ষ কি অর্জুনকে টুর্নামেন্টের মাঝপথেই ছেঁটে ফেলল? 

অর্জুনের দলে না থাকা নিয়ে কোনো বিবৃতি দেয়নি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তবে এতদিন পর জানা গেল আসল রহস্য। আজ মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে অর্জুনকে দেখা গেল দলের সঙ্গে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় লখনৌ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে অর্জুনকে স্বাগত জানাচ্ছেন লখনৌয়ের ক্রিকেটাররা। একজন জানতে চান- এই কয়দিন তাকে কেন দেখা যায়নি?

জবাবে অর্জুন তার বাম হাত দেখিয়ে বলেন, কুকুরের কামড় খেয়েছিলেন। যে কারণে বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হয়েছিল। উল্লেখ্য, এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন অর্জুন। একটি ম্যাচে ৯ বলে ১৩ রান করেন। অবশ্য আজ লখনৌয়ের বিপক্ষে তার একাদশে থাকা নিশ্চিত নয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!