ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ১৭ মে ২০২৩
সাফে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি
ফাইল ছবি

আগামী ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন। এদিন শক্তিশালী লেবাননের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। ব্যাঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকেল ৪ টা)।

বাংলাদেশের গ্রুপের অন্য দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ জুন। ২৫ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিও বিকেলে। ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচটি ভুটানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায়। প্রথম দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্টের ওপরই নির্ভর করবে টুর্নামেন্টে বাংলাদেশের স্থায়ীত্ব।

২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে ‘এ’গ্রুপের দুই দল কুয়েত ও নেপাল। স্বাগতিক ভারত গ্রুপের তিনটি ম্যাচই খেলবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় (বাংলাদেশ সময় রাত ৮টা)।

Advertisement

২৮ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। ১ জুলাই একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের সময় এখনো নির্ধারিত হয়নি।

বাংলাদেশের ম্যাচগুলো

তারিখ        প্রতিপক্ষ          সময়
২২জুন       লেবানন        বিকেল চারটা
২৫জুন    মালদ্বীপ      বিকেল চারটা
২৮জুন      ভুটান     রাত আটটা

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!