আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। ফিফা উইন্ডোতে এ ম্যাচটি খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত সাফের প্রস্তুতি হিসাবে এই ম্যাচটি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা কম্বোডিয়ার বিপক্ষে খেলতে যাবো। প্রস্তুতির জন্য এটা খুবই সহায়ক হবে।’
সাফের জন্য যে দল ঘোষণা করা হয়েছে। শেষ দিকে কোনো পরির্বতন হবে কিনা জানতে চাইলে ক্যাবরেরা বলেন, ‘অবশ্যই না।
.png)
৩৫ জনের যে স্কোয়াড দেয়া হয়েছে সেখানে পরিবর্তনের কোন সুযোগ নেই। সেখান থেকেই ২৭ জন নিয়ে ক্যাম্প এবং ২৩ জন নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া হবে।
তিনি আরো বলেন ‘ ফাহিম গত ম্যাচে বেশ ভালো খেলেছে। আগের চাইতে বেশি খেলার সুযোগ পাচ্ছেন, দুটি গোলও করেছেন। লোকাল খেলোয়াড়রা গোল করেছেন এটা বেশ ভালো দিক।
এলিটা আগের চাইতে খেলার সুযোগ কম পাচ্ছেন। ট্রেনিং সেশনগুলোতে এলিটা অনেক পরিশ্রম করছেন। খেলার সময় কম পাওয়ায় তার গোলের সংখ্যাও কম। এলিটা আরও বেশি প্লেয়িং টাইম পেলে আরও বেশি গোলের সুযোগ পাবেন। তিনি বিবেচনায় আছেন।’