ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ২০ মে ২০২৩
না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
ব্রায়ান ‍বুথ। ছবি- সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের সাবেক অধিনায়ক ব্রায়ান বুথ। অজিদের সাদা পোশাকের জার্সিতে ৩১তম অধিনায়ক ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্রায়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও নিক হকলি। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন অজিদের এই বোর্ড কর্মকর্তা।

নিক হকলি বলেছেন, ব্রায়নকে ক্রিকেট এবং এর বাইরেও অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত করা হয়েছিল। আমরা তার স্ত্রী জুডি, পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। তার একটি অসাধারণ জীবন ছিল। দুঃখজনকভাবে আমরা তা মিস করব। ক্রিকেটে তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সর্বদা স্মরণ করা হবে।

Advertisement

অজিদের জার্সিতে ১৯৬১ সালে অভিষেক হয়েছিল ব্রায়ান বুথের। এর আগে ১৯৫৬ সাল পর্যন্ত মেলবোর্ন অলিম্পিকে অজিদের প্রতিনিধিত্ব করার কীর্তি আছে তার।

অজিদের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে খেলেছেন বুথ। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর টেস্টে ১ হাজার ৭৭৩ রান করেছেন তিনি।

ক্রিকেটে বিশেষ অবদানের কারণে তাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য করা হয়। এরপর ১৯৮২ সালে ‘এমবিই’ ও ২০১৪ সালে তাকে এনএসডব্লিউ ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!