রোববার রাতে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ব্যাঙ্গালুরু। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
তবে মাঠে নামার আগেই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। এ কারণে বল মাঠে গড়ানোর আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে দু’দলকে।
.png)
এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে ব্যাঙ্গালুরু। কর্ণ শর্মার পরিবর্তে বিজয় কুমার এবং শাহবাজের জায়গায় দিনেশ কার্তিকের ব্যাঙ্গালুরুর একাদশে সুযোগ হয়েছে। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে গুজরাট। তাদের স্কোয়াডে সুদর্শনের পরিবর্তে সুযোগ পেয়েছেন যশ দয়াল।
চলমান আইপিএলে সেরা চারের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ব্যাঙ্গালুরুকে। আর হারলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা মুম্বাই প্লে-অফ নিশ্চিত করবে। এতে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা ব্যাঙ্গালুরুর স্বপ্নভঙ্গ হবে। তবে শুধু জিতলেই হবে না, রান রেটে এগিয়ে থেকে মুম্বাইকে টপকাতে হবে কোহলিদের।
এদিকে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। ব্যাঙ্গালুরুর ম্যাচটা হেরে গেলেও টেবিলের শীর্ষস্থানটা তাদেরই থাকবে।
গুজরাট টাইটান্স: শুভমান গিল, ঋদিমান সাহা, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল থেতিয়া, রাশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদম, মোহাম্মদ সিরাজ ও যশ দয়াল।
রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন মাক্সওয়েল, মাহিপাল লমরোর, মিচেল ব্রেসওয়েল, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, হার্ষাল পাটেল, ওয়েন পার্নেল, বিজয়কুমার ও মোহাম্মদ সিরাজ।