ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভ্লাহোভিচকে দলে পেতে চায় চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ২৩ মে ২০২৩
ভ্লাহোভিচকে দলে পেতে চায় চেলসি
ডুসান ভ্লাহোভিচ

এবারের গ্রীষ্মে চেলসির আগ্রহের তালিকায় শীর্ষে রয়েছেন ডুসান ভ্লাহোভিচ। এরই মধ্যে জুভেন্টাসের এ স্ট্রাইকারকে দলে নিতে ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করেছে চেলসি। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে বিষয়টি নিশ্চিত করেছে। 

২৩ বছর বয়সী ভ্লাহোভিচ ২০২২ সালের জানুয়ারিতে ৮১.৬ মিলিয়ন ইউরোতে ফিওরেন্টিনা থেকে তুরিনে এসেছিলেন। এখনো তার সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ বাকি রয়েছে। 

সব ধরনের প্রতিযোগিতায় জুভদের হয়ে ভ্লাহোভিচ ৬২ ম্যাচে ২৩ গোল করেছেন। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির রক্ষণাত্মক কৌশলের জন্য জুভেন্টাসে থিতু হতে পারেননি তিনি। আগামী মৌসুমে জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে প্রচন্ড শঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

আর্থিক বিষয়ে অনিয়মের অভিযোগে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) আপিলের ভিত্তিতে ১৫ পয়েন্টের পরিবর্তে ১০ পয়েন্ট কেটে নেবার ঘোষণা দিয়েছে।

জুভেন্টাসে অখুশি সার্বিয়ান তারকা ভ্লাহোভিচকে দলে নেবার সুযোগ তাই হারাতে চায়না চেলসি। ফিওরেন্টিনায় থাকাকালীনই তার প্রতি আগ্রহ ছিল চেলসির। যদিও সবকিছুই নির্ভর করছে জুভেন্টাসের ওপর। 

স্ট্যামফোর্ড ব্রিজে আসার ব্যাপারে ভ্লাহোভিচও আগ্রহী। তবে তাকে দলে পেতে বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো মাদ্রিদও আগ্রহ প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!