ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুনিয়র এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৪৪, ২৪ মে ২০২৩
জুনিয়র এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
ছবি সংগৃহীত

বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে। মঙ্গলবার বাংলাদেশ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে।

এ ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে। ম্যাচের ২২ মিনিটে তাসিন আলী এবং ২৪ মিনিটে জাহিদ হোসেন একটি করে গোল করেন। এরপর তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি।

এতে বাংলাদেশ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশের রকি ম্যাচ সেরা হয়েছেন।

Advertisement

উল্লেখ্য, জুনিয়র এশিয়া কাপে দুইটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপ পাঁচটি করে দল রয়েছে। বাংলাদেশ বি-গ্রুপে রয়েছে। এ দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!