ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

লখনৌকে মাঝারি লক্ষ্য ছুড়ে দিল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০২, ২৪ মে ২০২৩
লখনৌকে মাঝারি লক্ষ্য ছুড়ে দিল মুম্বাই
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে লখনৌকে মাঝারি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে রোহিত শর্মার দল।

বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে মুম্বাই। এতে লখনৌয়ের জয়ের জন্য প্রয়োজন ১৮৮ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। 

Advertisement

এ ম্যাচে মুম্বাইয়ের ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও ঈশান কিশান। শুরুটা দুর্দান্ত হলেও ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে হারায় মুম্বাই। আউট হওয়ার আগে ১০ বলে ১১ রান করেন তিনি। 

এরপর ক্রিজে আসেন ক্যামেরুন গ্রিন। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ঈশান। যশ ঠাকুরের বলে নিকোলাস পুরানের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর আগে ১২ বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

এরপর গ্রিনকে সঙ্গ দিতে বাইশ গজে আসেন সূর্যকুমার যাদব। তারা দু’জনের ব্যাট থেকে আসে ৬৬ রান। দলীয় ১০৬ রানে নাভিন-উল-হকের লেগ কাটারে লং অফে গৌতমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সূর্যকুমার। ২০ বলের ইনিংসে দুই ছয় ও দুই বাউন্ডারিতে ৩৩ রান করেন তিনি।

এরপর স্কোরকার্ডে ১ রান যোগ করতেই আউট হন ক্যামেরুন গ্রিন। এ ম্যাচে দুর্দান্ত ব্যাট করতে থাকা গ্রিন আউট হন ৪১ রানে। পরে তিলক ভার্মা ও টিম ডেভিডের ব্যাটে ভর করে এগোতে থাকে মুম্বাই।

ম্যাচের ১৭তম ওভারের তৃতীয় বলে যশ ঠাকুরের বলটি লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে দীপক হুদার তালুবন্দী হন টিম ডেভিড। এরপর ক্রিজে আসেন ইমপ্যাক্ট খেলোয়াড় নেহাল ওয়াধেরা। পরের ওভারে নাভিনের ওপর চড়াও হতে গিয়ে উইকেট হারান তিলক। এ ম্যাচে ২২ বলে ২৬ করেন তিনি।

ইনিংসের শেষ ওভারে পাঁচ বলে ১৪ নেন ওয়াধেরা। পরের বলটি বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে গিয়ে রবির তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে হাঁটা ধরেন। এতে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই। 

এদিন লখনৌয়ের হয়ে একাই চার উইকেট শিকার করেন নাভিন-উল-হক। এছাড়াও যশ ঠাকুর তিনটি ও মহসিন খান একটি উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!