বৃহস্পতিবার (২৫ মে) ওমানের সালালাহতে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে মামনুর রশীদের শিষ্যরা। এদিন মালয়েশিয়ার পক্ষে হ্যাটট্রিক পেয়েছেন শামিহ এরফান সুহাইমি। একটি করে গোল করেন শফিক ইকবাল ও শামীম নাইম। বাংলাদেশের হয়ে গোলের ব্যবধান কমান মোহাম্মদ আবদুল্লাহ।
এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরেছিল মালয়েশিয়া। প্রথম কোয়ার্টারে তিন গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
.png)
ম্যাচের ৮ মিনিটের আক্রমণ থেকে গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন শফিক ইকবাল। এর ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ ইকবাল। আর ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি।
খেলার ৩৭ মিনিটে এক গোল শোধ দেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। মালয়েশিয়া আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি।
শামিহ ইরফান হ্যাটট্রিক করে লাল-সবুজের প্রতিনিধিদের বড় ব্যবধানে হারাতে ভূমিকা রেখেছেন। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে এসেছে একটি করে গোল। বাকি সময়ে গোল না হওয়ায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এদিকে শুক্রবার গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ হকি দল।