ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে চ্যাম্পিয়ন দল যত টাকা পাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ২৭ মে ২০২৩
আইপিএলে চ্যাম্পিয়ন দল যত টাকা পাবে
ছবি- সংগৃহীত

আগামী ২৮ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এবারের ফাইনালের মঞ্চে লড়াই করবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এই আসরে যদি চেন্নাই জেতে তাহলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে তারা। অন্যদিকে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের সেরা দল হবে গুজরাট।

এবারের আইপিএলে ট্রফির বাইরে চ্যাম্পিয়ন দল আর কি পাবে, সেটি নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা পাবে।

চলমান আইপিএলে দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। আগামীকালের ফাইনালটি হবে তারুণ্যের শক্তির বিপক্ষে বয়স্কদের অভিজ্ঞতার লড়াই। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দলকে শিরোপা জয়ের আশা দেখাচ্ছেন দক্ষতার সঙ্গে অভিজ্ঞতার মিশেলে অজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, মঈন আলী ও রবীন্দ্র জাদেজার মতো বয়স্করা। টুর্নামেন্টে অবশ্য বেশির ভাগ সময়ই অভিজ্ঞরা পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন। দলের মূল দায়িত্ব পালন করেছেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়ের উদ্বোধনী জুটির সঙ্গে দুই শ্রীলংকান বোলার মাথিশা পাথিরানা ও মহেশ থিকসেনা। তবে বেশির ভাগ সময়ই চেন্নাই দলীয়ভাবে পারফরম্যান্স করেছে।

Advertisement

অন্যদিকে ব্যাটিংয়ের মতোই ভয়-ডরহীন নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। উদীয়মান তরুণদের নিয়ে টানা দ্বিতীয় শিরোপাজয়ের পথে রয়েছেন তিনি। দলীয়র চেয়ে অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সেই দলটি ম্যাচ জিতেছে বেশি। তারুণ্যে ঠাসা দলটির ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন ৮৫১ রানে টুর্নামেন্টের-সেরা ব্যাটার শুভমান গিল। আর ২৮ ও ২৭ উইকেট নিয়ে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন বোলারদের তালিকায় দুই শীর্ষ মোহাম্মদ শামি ও রশিদ খান। মাঝে মাঝে সতীর্থদের সঙ্গ দেন বড় ম্যাচের তারকা নামে পরিচিত হার্দিক ও ডেভিড মিলার।

আগামীকাল হার্দিকের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখার। অন্যদিকে এই মৌসুম শেষেই ব্যাট-প্যাড তুলে রাখায় সম্ভাবনায় থাকা ধোনির লক্ষ্য শেষটা চ্যাম্পিয়ন হয়ে বিদায় নেয়ার। 

এছাড়া ক্যারিয়ারের গোধূলিলগ্নে ভারতের সাবেক অধিনায়ক ধোনি নিশ্চয়ই চাইবেন দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করে রেখে যেতে। আর শিরোপার সঙ্গে দুজনের ২৫ কোটি ৯৬ লাখ টাকার প্রাইজমানিতে তো লক্ষ্য থাকবেই। ফাইনালে যে দলই পরাজিত হোক না কেন, তাদের পকেটেও কম টাকা ঢুকবে না। রানার্সআপ দলের জন্যও যে ১৬ কোটি ৮৭ লাখ টাকার প্রাইজমানি রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!