চলতি আইপিএলে টেবিল টপার গুজরাট প্রথম কোয়ালিফায়ারে বড়সড় ধাক্কা খেয়েছে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। তাই আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই হার্দিক পান্ডিয়ার দলের সামনে। সেদিক বিবেচনায় এলিমিনেটরে সহজ জয়ে গুজরাটকে হারানোর আত্মবিশ্বাস পেয়েছে রোহিতের দল। পাশাপাশি পরিসংখ্যানও কথা বলছে মুম্বাইয়ের পক্ষে। এর আগে দুই দলের তিনবারের দেখায় দুবারই শেষ হাসি হেসেছে মুম্বাই। তবে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে হার্দিকের দল।
গুজরাটের জন্য কাজটা মোটেও সহজ হবে না। কারণ পয়েন্ট টেবিলের তলানী থেকে যেভাবে প্লে-অফে উঠে এলো মুম্বাই, তা সত্যিই অনুপ্রেরণার। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়েই ফাইনালে যেতে চায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
.png)
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ : ইশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরুন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, টিম ডেভিড, নেহাল ওয়েদেরা, ক্রিস জর্ডান, পিয়ুশ চাওলা, জেসন বেহরেনডফ ও আকাশ মাদওয়াল।
গুজরাটের সম্ভাব্য একাদশ : ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দাসুন শানাকা, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, নুর আহমেদ ও মোহাম্মদ শামি।