ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লখনৌ-চেন্নাইয়ের পয়েন্ট ভাগাভাগি, জমে উঠল লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৭, ৩ মে ২০২৩
লখনৌ-চেন্নাইয়ের পয়েন্ট ভাগাভাগি, জমে উঠল লড়াই
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। চলমান আসরে সুপার ফোর নিশ্চিত করতে দু’দলেরই প্রয়োজন ছিল গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট। কিন্তু বেরসিক বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ১-১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

বুধবার দুপুরে লখনৌ স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। এ ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ মূহুর্তে লড়াকু সংগ্রহের পথে এগোতে থাকে লখনৌ। তবে তাদের বাঁধা হয় বৃষ্টি। এতে প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

চেন্নাই-লখনৌয়ের ম্যাচ পরিত্যক্ত হওয়াতে আইপিএলে পয়েন্ট টেবিলের লড়াইটা জমে উঠল। একই সঙ্গে কপাল খুলেছে ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের। আসরের পরের ম্যাচগুলো জিততে পারলেই সুপার ফোরে যাওয়ার সুযোগ রয়েছে কোহলি ও শিখর ধাওয়ানদের।

Advertisement

এখন পর্যন্ত সমান ১০ ম্যাচ খেলেছে চেন্নাই ও লখনৌ। দু’দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে অবস্থান করছে লখনৌ আর তিনে রয়েছে চেন্নাই। দল দুটির পয়েন্ট ১১।

এদিকে চলমান আইপিএলে সমান ৯ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রাজস্থান রয়েলস, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস রয়েছে।

এছাড়াও আজকের (৩ মে) ম্যাচে পাঞ্জাবকে হারাতে পারলে সুপার ফোরের আশা টিকে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সেরও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!