তবে শুধু জাতীয় দলেই নয়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বেশ ধারাবাহিক ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিকাংশ সময়েই চেন্নাই সুপার কিংসের দায়িত্ব সামলেছেন তিনি। তার হাত ধরেই চারবার শিরোপা জেতে দলটি। এবার ধোনির নেতৃত্বেই পঞ্চম শিরোপা জয়ের খোঁজে রয়েছে কিংস বাহিনী।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ধোনি। এরপর থেকে ঘরোয়া লিগ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, চলমান আসরই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে ধোনির।
.png)
চেন্নাইয়ের সবচেয়ে সফল অধিনায়কের বিদায়ে দলটির হাল ধরবেন কে? অবশ্য এর উত্তর জানিয়ে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। তার কথায়, ধোনির অবসরের পর আজিংকা রাহানের কাঁধে দায়িত্ব ভার তুলে দেওয়া উচিত।

রাহানেকে দায়িত্ব দিতে বেশ কয়েকটি যুক্তিও দাঁড় করিয়েছেন আকরাম। তিনি বলেন, ‘গত মৌসুমে চেন্নাইয়ের দায়িত্ব সামলেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু অধিনায়ক হিসেবে তিনি সেভাবে সফল হতে পারেননি। এমনকি নিজের সেরা পারফরম্যান্সও ভুলে গিয়েছিল সে। কিন্তু আইপিএলের বরাবরই ভালো রাহানে। আমি মনে করি, চেন্নাই তার (রাহানে) থেকে ভালো আর কাউকে পাবে না।’
তিনি আরে বলেন, ‘আইপিএলে বিদেশি ক্রিকেটারদের থেকে ভারতীয়রাই দুর্দান্ত পারফরম্যান্স করেন। চেন্নাইয়ের জার্সিতে এতসব ক্রিকেটার খেলেছেন যাদের নাম সমর্থকরাও মনে রাখতে পারেনি। এজন্য অধিনায়ক হিসেবে ধোনির পর দারুণ বিকল্প হতে পারেন রাহানে।’
এদিকে দীর্ঘদিন পর ভারত টেস্ট দলে ডাক পেয়েছেন রাহানে। শ্রেয়স আইয়ারের ইনজুরিতে কপাল খুলেছে তার। সবকিছু ঠিক থাকলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যেতে পারে এ ডানহাতি ব্যাটারকে।