আইপিএলের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য নিজের বাইক বিক্রি করেছেন সেই যুবক। গোয়া থেকে ব্যাঙ্গালুরু যাতায়াত, থাকা-খাওয়ার খরচ এবং টিকিটের দাম- সব কিছু মিলিয়ে কয়েক হাজার টাকার দরকার ছিল তার।
সেই টাকার ব্যবস্থা কী ভাবে করবেন, বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিজের প্রিয় বাইকটি বিক্রি করে দিয়েছেন তিনি। ধোনির অন্ধ হলেও কখনও মাঠে বসে ধোনির খেলা দেখার অভিজ্ঞতা ছিল না তার। এবার ম্যাচের টিকিট হাতে পেয়ে সুযোগ হারাতে চাননি এ ভক্ত।
.png)
গ্যালারিতে খেলা দেখার ফাঁকে সেই যুবক পোস্টারে লিখে নিজেই জানিয়েছেন বাইক বিক্রি করে ধোনিকে দেখতে আসার কথা। পোস্টার ধরা তার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।