অনেকেই আইপিএলের চলতি আসরে ধোনির শেষ দেখেছিলেন। মনে করেছিলেন এবার তিনি ক্রিকেট থেকে স্থায়ীভাবে সরে দাঁড়াবে। তবে সব দ্বিধা ও গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বাইশ গজে আরো কিছুদিন লড়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ভারতের সাবেক এ অধিনায়ক।
বুধবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টসের পর ধারাভাষ্যকার ড্যানি মরিসনও সেই ভাবনা থেকেই হয়তো করেছিলেন একটা প্রশ্ন।
.png)
মরিসন ধোনির দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘দারুণ এই সফর, আপনার শেষ, কীভাবে উপভোগ করছেন?’ এমন প্রশ্নের জবাবে ধোনি যে উত্তরটা দিয়েছেন তার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না মরিসন।
ধোনি বলেন, ‘আপনি ঠিক করছেন এটা আমার শেষ, আমি করিনি।’
প্রসঙ্গত, ওয়ানডে ও টি-২০ দুই ফরম্যাটের বিশ্বকাপই জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। বয়স তার ৪১ পেরিয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। জাতীয় দল থেকে অবসরে যাওয়া এই কিপার ব্যাটার খেলেন কেবল আইপিএলে।