ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

ফাইনালে চেন্নাই-গুজরাটের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ২৮ মে ২০২৩
ফাইনালে চেন্নাই-গুজরাটের সম্ভাব্য একাদশ
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চারবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে কার হাতে উঠছে চ্যাম্পিয়ন শিরোপা, সেটি নিয়েই বেশ আলোচনা চলছে।

রোববার (২৮ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে গুজরাট। এ ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়। ফাইনাল ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টসে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনবার একে অপরের মোকাবিলা করেছে দুই দল। এর মধ্যে গুজরাট দুইবার এবং চেন্নাই একবার জিতেছে। অর্থাৎ চতুর্থবারের মতো লড়তে যাচ্ছে তারা।

Advertisement

এ ম্যাচে বাজি ধরা হচ্ছে চেন্নাইয়ের পক্ষে। কারণ দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়াও উঠতি অন্যতম সেরা ক্যাপ্টেন। ফলে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছে চেন্নাই। ফলে দল অপরিবর্তিত রাখতে পারেন অধিনায়ক ধোনি। সাধারণত ফাইনালে যেকোনো মূল্যে রদবদল এড়াতে চান তিনি। 

তবে কোনো খেলোয়াড় আনফিট হলে বদল আসতে পারে। সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার পরিবর্তন হবে। আগে বোলিং করলে মাথিশা পাথিরানা দলে থাকবেন। আর প্রথমে ব্যাট করলে শিবম দুবে কিংবা আম্বাতি রায়ডু থাকবেন।

অন্যদিকে পান্ডিয়া কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামতে চান। তার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। আগে বোলিং পেলে জশ লিটলকে প্লেয়িং ইলেভেনে রাখবেন। আর প্রথমে ব্যাটিং করলে শুভমন গিলকে একাদশে  আনবেন তিনি। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসবে না।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

ইমপ্যাক্ট প্লেয়ার - মাথিশা পাথিরানা।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি ও মোহিত শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- জশ লিটল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!