বৃষ্টিতে বন্ধ আইপিএলের ফাইনাল, রিজার্ভ ডে আছে?
শঙ্কা ছিল আগেই। কিন্তু শঙ্কা যে বাস্তবে প্রতিফলিত হবে তা কে জানতেন? ইন্ডিয়ান প্রিয়িমার লিগের (আইপিএলের) ফাইনালের টস বিলম্বিত হয়ে আছে বেরসিক বৃষ্টির কারণে। যে বৃষ্টিতে ঢাকা পড়েছে আহমেদাবাদের বাইশ গজ। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার কোনও প্রশ্নই নেই। এমনকি রোববার ম্যাচ শুরু হওয়া নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনে দাবি করা হয়েছে, বৃষ্টির কারণে আজকের ফাইনাল ম্যাচটি মাঠে না গড়ালে খেলাটি বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত হবে।
যদি চেন্নাই-গুজরাটের ম্যাচটি মাঠে গড়ায়ও তাহলে কি কি নিয়ম মানতে হবে দু’দলকে। চলুক এক নজরে নিয়মগুলো দেখে নেয়া যাক-
.png)
২০ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম: রবিবার ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু হলে ২০ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজিত হবে। তখনও খেলা শুরু করা না গেলে তার পর থেকে ওভার কাটা শুরু হবে।
৫ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম: রাত ১টা ৫৬ মিনিটে খেলা শুরু হলে নূন্যতম ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজন করা যাবে। তার পরে আর ম্যাচ আয়োজনের কোনও সুযোগ থাকবে না।
সুপার ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত হতে পারে কি: যদি অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচও আয়োজন করা না যায়, তবে সুপার ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত হতে পারে। রাত ১২টা ৫০ মিনিটে শুরু করা যেতে পারে সুপার ওভার।
রিজার্ভ ডে আছে কি: আইপিএল ২০২৩-এর ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। রবিবার অন্তত ৫ ওভারের ম্যাচও আয়োজিত না হলে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে সোমবার। যদি রবিবার ওভার কমিয়ে অন্তত ১টি বলও খেলা হয়, তবে রিজার্ভ ডে-তে তার পর থেকে ছোট হয়ে যাওয়া ম্যাচ শুরু হবে। নতুন করে ২০ ওভারের ম্যাচ আয়োজিত হবে না।
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে: ঘণ্টা দুয়েকের মধ্যে আমদাবাদের আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। তবে তার পরেও পুনরায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা খুবই ভালো। বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করে তুলতে অন্তত ৪৫ মিনিট সময় লাগবে মাঠকর্মীদের।
রিজার্ভ ডে-তেও ম্যাচ আয়োজিত না হলে কী হবে: যদি রিজার্ভ ডে-তেও ফাইনাল ম্যাচ আয়োজিত না হয়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটানস। কেননা নিয়ম মতো লিগ টেবিলে যে দলের অবস্থান ভালো, ম্যাচ আয়োজিত না হলে খেতাব উঠবে তাদের হাতে। এক্ষেত্রে গুজরাট লিগ টেবিলের শীর্ষে ছিল। চেন্নাই ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।