ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফেতে পদত্যাগপত্র দিয়েছেন ছোটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ২৯ মে ২০২৩
বাফুফেতে পদত্যাগপত্র দিয়েছেন ছোটন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। গত শুক্রবার গণমাধ্যমে এই ঘোষণা দেয়ার পর সোমবার (২৯মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি।

রোববার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কৃত হওয়ার পর বাসায় ফিরে ইমেইলে পদত্যাগপত্র প্রেরণ করেন ছোটন। পদত্যাগপত্রে নিজের মানসিক ক্লান্তির পাশাপাশি শারীরিক বিশ্রামের কথা উল্লেখ্য করেছেন এই কোচ। 

বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বরাবর পদত্যাগপত্র দেন। গত তিন মাসের মধ্যে বাফুফেতে এ নিয়ে চারটি পদত্যাগের ঘটনা। 

Advertisement

আরিফ হোসেন মুন নির্বাহী সদস্য থেকে পদত্যাগ করেন। এরপর তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী। এবার নারী দলের প্রধান কোচ পদত্যাগ করলেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!