[ খেলা ]
মেয়েদের অবসর প্রসঙ্গে বাফুফের সভাপতি
‘বিয়ের চাপের কারণে তারা চলে যেতে পারে’
ছবি: সংগৃহীত
গেল বছর সাফ জয়ের পর নারী ফুটবলে জয় জয়কার শুরু হয়েছিল দেশের ফুটবল অঙ্গনে। কিন্তু জানুয়ারী হঠাৎ করে সেই ফুটবল অঙ্গনে যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে। এ বছর জানুয়ারিতেই অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী ফুটবল দলের সদস্য আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন। সম্প্রতি তাদের পথে হাঁটার সিদ্ধান্ত জানিয়েছেন সিরাত জাহান স্বপ্নাও। দেশের ফুটবলের এমন পরিস্থিতিতে নারী ফুটবল নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুনদের অবসর সালাউদ্দিন বলেছেন, ‘আঁখি ব্যক্তিগত কারণে চীনে যাচ্ছে। আমি নিশ্চিত, স্বপ্নার চলে যাওয়ার পেছনেও একটি ব্যক্তিগত কারণ আছে। আমাদের মেয়েদের বয়স ২২-২৩ বছর। এই বয়সে বিয়ের চাপের কারণে তারা চলে যেতে পারে। অন্যরা দলে এসে তাদের শূন্যস্থান পূরণ করবে।’
এর আগেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। গত শুক্রবার গণমাধ্যমে এই ঘোষণা দেয়ার পর সোমবার (২৯মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি।
.png)
তিনি জানান, নারী দলের এই কোচের সরে যাওয়া একটি ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব। আমি আজ (২৯ মে) ছোটনকে ফোন করেছি। সে বলেছে যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারতো।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ নারী ফুটবল দল
লিংক সফলভাবে কপি হয়েছে!