এদিকে, বিপুল পরিমাণ অর্থ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই ফুটবলার। মোহনবাগানের সাবেক এই ফুটবলার জানান, পার্ক স্ট্রিটের একটি ব্যাংকে অ্যাাকাউন্ট রয়েছে তার। প্রায় সপ্তাহখানেক আগে মোবাইলে টাকা উত্তোলনের মেসেজ পান তিনি। পরে ব্যাংকে গিয়ে মিলিয়ে দেখেন, তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। ব্যাংক কর্মকর্তাদের নির্দেশে দুইটি থানায় অভিযগ দায়ের করেছেন তিনি।
সুব্রত ভট্টাচার্যের ধারণা, অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন তিনি। সাবেক এই ফুটবলার বলেন, ‘আমার মতো একজন সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে গেল। টাকা হারিয়ে খুবই সমস্যায় পড়েছি। কারো কাছ থেকে কোনো সুখবর পাচ্ছি না। আপাতত অপেক্ষা করছি হারানো টাকা উদ্ধারের।’
.png)