ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ নিয়ে যা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ২৯ মে ২০২৩
এশিয়া কাপ নিয়ে যা বলছে বিসিবি
ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে গড়াবে এশিয়া কাপের আসর। তবে এখনো টুর্নামেন্টটি নিয়ে শঙ্কা কাটেনি আয়োজকদের। মূলত ভারতের কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে টুর্নামেন্টটি। তবে পাকিস্তানের যে কোনো প্রস্তাবেই এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ। এমনটি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপরারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, হাইব্রিড মডেলে হলেও খেলতে আগ্রহী বিসিবি,  ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে হাইব্রিড নাকি হাইব্রিড না। যে মডেলেই হোক আমরা খেলতে আগ্রহী।’

তবে এশিয়া কাপ মাঠে গড়ানোর সব সিদ্ধান্ত এখন এসিসির সেটা নিশ্চিত করলেন বোর্ডের এই কর্তা, ‘এশিয়া কাপের সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারব এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে। সেটার জন্য আমরা অপেক্ষা করছি।’

Advertisement

যদিও হাইব্রিড মডেলে রাজী হলেও দুবাইতে খেলতে অস্বস্তি বিসিবির। নিজেদের অস্বস্তির কথা পরিষ্কার করেছেন জালাল,  ‘আমরা তো আগেও বলেছি এত গরমের ভেতর ৫০ ওভারের ম্যাচ খেলা খুব কঠিন। কারণ আমরা গতবার দেখেছি এই সময় আমরা টি-২০ খেলেছি, এমনকি দেখা গেছে রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না, প্রচণ্ড গরমের জন্য। অস্বস্তি তো থাকবেই।’

বাংলাদেশের চোখ এখন বিশ্বকাপে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা যখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছি ২০২৩ বিশ্বকাপে, অক্টোবরে। সেটার জন্য যতটা প্রস্তুতি দরকার, যতটা সতর্ক থাকা দরকার সেভাবে আমরা চিন্তা ভাবনা করছি। সেজন্যই চাচ্ছিলাম না ওখানে (দুবাই)। যদি অন্য কোন দেশে হয় ভালো হয়। আমাদেরকে এসিসির সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!