ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদির লোভনীয় প্রস্তাব, যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১ জুন ২০২৩
সৌদির লোভনীয় প্রস্তাব, যা বললেন নেইমার
নেইমার জুনিয়র

নিজেদের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আটঘাট বেঁধে নেমেছে সৌদি আরব। যেখানে বড় ভূমিকা রাখছে দেশটির ক্লাবগুলো। এরই মধ্যে সৌদির ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের লক্ষ্যবস্তুতে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও।

সৌদির আরেকটি ক্লাব সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে রেখেছে। এখানেই শেষ নয়, গত বছরের ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকেও পেতে চাইছে অন্য একটি সৌদি ক্লাব। আর এই তালিকায় সবশেষ সংযোজন নেইমার।

তবে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার সৌসিতে যাবেন না। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, নেইমার জুনিয়রকে সৌদি আরবের ক্লাব থেকে ৪০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি ইউরোপে থাকতে চান বলে সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন।

Advertisement

আগামী বিশ্বকাপ পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলেই থাকতে চান নেইমার। চলতি মৌসুম শেষে তিনি পিএসজি ছাড়বেন বলে গুঞ্জন রয়েছে। তবে কোথায় যাবেন সেটা এখনো নিশ্চিত নয়। তাকে দলে পেতে মাঠে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকায় রয়েছে নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটির নামও।

এদিকে ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই ২০২৩-২৪ মৌসুমের অফিসিয়াল কিটের ভিডিও প্রকাশ করেছে ফরাসি ক্লাব পিএসজি। যেখানে দল ছাড়ার গুঞ্জনের মধ্যে থাকা মেসি ও নেইমার দু’জনকেই দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!