ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট চ্যাম্পিয়নশিপে ড্র হলে শিরোপা উঠবে কার হাতে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ১ জুন ২০২৩
টেস্ট চ্যাম্পিয়নশিপে ড্র হলে শিরোপা উঠবে কার হাতে?
ছবি- সংগৃহীত

দীর্ঘ দুই মাস ধরে চলা ম্যারাথন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা নেমেছে। এতে ক্রিকেটারদের তো বটেই, চোখের ঘুম হারাম হয়েছে ক্রিকেটপ্রেমীদের। হবেই বা না কেন, আগামী ৭ জুন ওভালে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রয়েছে ড্র হওয়ার সম্ভাবনা, আর সেক্ষেত্রে মর্যাদার লড়াইয়ে শিরোপা জিতবে কোন দল সেই প্রশ্ন অনেকেরই।

এদিকে ফাইনালকে পাখির চোখ করে ইতোমধ্যেই ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছে ফাইনালিস্ট ভারত-অস্ট্রেলিয়া। তবে দু’দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আগেই। অবশ্য বাদ পড়াদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন ক্রিকেটাররা।

Advertisement

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে সেক্ষেত্রে শিরোপা জিতবে কোন দল, এখন সেটি নিয়েই আলোচনা চলছে। অবশ্য এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্পষ্ট নিয়ম রয়েছে। 

আইসিসির নিয়ম অনুযায়ী, ফাইনালে ৫ দিনের পাশাপাশি একদিন রিজার্ভ ডেও রাখা রয়েছে। বৃষ্টি বা অন্যান্য কারণে যদি ওভার কম খেলা হয় সেক্ষেত্রে ম্যাচ গড়াবে ষষ্ঠ দিনে। ম্যাচের ফলাফল আনার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয়, সেক্ষেত্রে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!