ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কেমন হলো ভারতের নতুন জার্সি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ১ জুন ২০২৩
কেমন হলো ভারতের নতুন জার্সি?
ছবি- সংগৃহীত

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। স্টেস্টের সাদা জার্সির পাশাপাশি ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের জন্য ভিন্ন জার্সির ছবি প্রকাশ করা হয়েছে। তবে সার্বিকভাবে জার্সির ডিজাইনের খুব একটা বেশি পরিবর্তন হয়নি। 

ভারতের পুরোনো জার্সির সঙ্গে মিল রেখে প্রায় একইরকম ডিজাইন করেছে অ্যাডিডাস। টি-২০ ফরম্যাটে হালকা নীল এবং ওয়ানডের জন্য নীল জার্সিতে বুকের কাছে নকশা করা হয়েছে। সেইসঙ্গে তিন জার্সিতেই অ্যাডিডাসের লোগোর বিখ্যাত স্ট্র্যাপ যোগ করা হয়েছে। কাঁধেও সেই স্ট্র্যাপ রেখেছে অ্যাডিডাস।

জার্মানির জনপ্রিয় সংস্থা অ্যাডিডাসের আমলে ভারতীয় ক্রিকেট দলের জার্সি কেমন হয়, তা নিয়ে কয়েকদিন ধরেই তুমুল আলোচনা চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে একাধিক জার্সির ভুয়ো ছবি ছড়িয়ে পড়েছিল। এমনকি অ্যাডিডাসের নামে ভুয়ো অ্যাকাউন্টও খোলা হয়। অবশেষে সন্ধ্যা ছ’টার পর ইনস্টাগ্রামে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস।

Advertisement
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by adidas India (@adidasindia)

ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি ড্রোনে করে উড়ছে ভারতের তিনটি জার্সি। টেস্ট জার্সির কাঁধে নীল রং ঘেঁষা অ্যাডিডাসের স্ট্রাইপ আছে। বুকের কাছে নীল রঙে ‘INDIA’ লেখা রয়েছে। আর সাদা বলের জার্সিতে একটি গাঢ় নীল এবং অপরটি হালকা নীল করা হয়েছে। ওই দুটি জার্সিতেই গেরুয়া রঙে ‘INDIA’ লেখা আছে। কাঁধে সাদা রঙের অ্যাডিডাসের স্ট্রাইপ রয়েছে। 

ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি আইকনিক মুহূর্ত। একটি আইকনিক স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার নতুন জার্সির উন্মোচন করা হল।’

টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে বেশ মজেছে নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, ‘দুর্দান্ত জার্সি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অ্যাডিডাস, আমরা তিনটি জার্সিরই আসল ছবি চাই। শুধু হলোগ্রাম জার্সিতে চলবে না।’ 

তবে এখনই অ্যাডিডাসের অফিসিয়াল জার্সি কিনতে পারবেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা। আগামী ৪ জুন থেকে নতুন জার্সিগুলো কেনা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!