[ মজার খবর ]
আইপিএল ফাইনাল চলাকালে অন্য খেলায় মত্ত ছিল ভারতবাসী
ছবি: সংগৃহীত
আইপিএলের ফাইনাল বিশ্বের ক্রিকেটপ্রেমীরা বেশ উৎসুক ছিলেন। কিন্তু বৃষ্টির জন্য রোববার বাতিল হয়েছিল সেই ম্যাচ। সোমবার অধীর আগ্রহের সেই ম্যাচ মাঠে গড়ায়। এদিন ক্রিকেটের বাইরেও একটি বিষয় নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম।
টান টান উত্তেজনার পরিস্থিতিতে হঠাৎই খাদ্য সরবরাহকারী সংস্থা ‘সুইগি’-র একটি টুইটকে ঘিরে হইচই শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে। সোমবার রাতে সুইগির টুইটে লেখা হয়, ‘এখনো পর্যন্ত ২ হাজার ৪২৩ প্যাকেট কনডম বিক্রি হয়েছে সুইগি ইনস্টামার্টে। দেখে মনে হচ্ছে মাঠের ২২ জন ছাড়াও আরো খেলোয়াড় আছে।’
সুইগির এই টুইট ঘিরে ভার্চুয়াল দুনিয়ায় বেশ ঠাট্টাতামাশা হয়। এক নেটিজেন লেখেন, ‘যারা একা রয়েছেন তারা কী করবেন?’ আরেকজন লিখেছেন, ‘কত জন খেলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল বিষয়টি হল তারা নিরাপদে খেলছেন।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!