মঙ্গলবার বেনজেমার সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট দ্য অ্যাথলেতিক।
তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়, বেনজেমা সৌদি আরব থেকে আকর্ষনীয় প্রস্তাব পেয়েছেন। কয়েকদিনের মধ্যে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন গতকাল। রিয়ালকে সৌদি ফুটবলে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
.png)
মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডের বিভিন্ন সূত্রের বরাতে দ্য অ্যাথলেতিক আরো জানিয়েছে, বেনজেমা ও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি গত বুধবার বৈঠকে বসেন। তবে সেটি দলের সাধারণ সভার অংশ ছিল না।
আরেক ক্রীড়া মাধ্যম ইএসপিএন জানিয়েছে, রিয়ালের সঙ্গে চুক্তির ইতি টেনে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেবেন তিনি। দুই বছরে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী তারকা। অবশ্য বেনজেমা এখনো সৌদির প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগে থেকে মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে সৌদিতে আছেন বেনজেমার সাবেক রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। ফরাসি তারকাও সৌদিতে যাওয়ার গুঞ্জন বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। ২০০৯ সালে প্রারম্ভিক ৩০ মিলিয়ন পাউন্ডে লিওঁ ছেড়ে মাদ্রিদে আসেন বেনজেমা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১৬৫টি। রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন রোনালদো।