ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে নিয়ে অ্যাগুয়েরোর ছেলের মন্তব্য ভাইরাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ৬ জুন ২০২৩
মেসিকে নিয়ে অ্যাগুয়েরোর ছেলের মন্তব্য ভাইরাল
ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও অ্যাগুয়েরো। জাতীয় দলকে বিদায় বললেও নানা সময়ে মেসির সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে। তবে এবার অ্যাগুয়েরো নয়, বরং মেসিকে নিয়ে মন্তব্য করে ভাইরাল হয়েছে তার ছেলে বেঞ্জামিন অ্যাগুয়েরো।

১৪ বছর বয়সী বেঞ্জামিন শুধু অ্যাগুয়েরোর ছেলেই নয় তার আরেকটি পরিচয় আছে। সেটি হলো- আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার নাতিও সে।

শনিবার (৩ জুন) লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্তের বিপক্ষে মাঠে নেমেছিল মেসি। যা ছিল পিএসজির হয়ে তার শেষ ম্যাচ। ওই ম্যাচটি ২-৩ গোলে হেরে শেষ হয় মেসির পিএসজি অধ্যায়।  

Advertisement

এরপর মেসির বিদায় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় পিএসজি। ইনস্টাগ্রামে দেওয়া এমনই এক পোস্টে মন্তব্য করেছিলেন বেঞ্জামিন অ্যাগুয়েরো। পরবর্তীতে সেটি ভাইরাল টপিকে পরিণত হয়।

মেসির বিদায় নিয়ে ইনস্টাগ্রামে বিভিন্ন সময়ের ছবি শেয়ার করে পিএসজি। সেই পোস্টে খোঁচা মেরে বেঞ্জামিন অ্যাগুয়েরো লেখেন, ‘সে (মেসি) তোমাদের জন্য অনেক বড় কিছু ছিল।’ সার্জিওর ছেলের এমন মন্তব্যের পরে নজর এড়ায়নি নেটিজেনদের। মেসি ভক্তরা সেটি নিয়ে মজাও করেছেন। 

এদিকে মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তের পরে পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার হুহু করে কমতে থাকে। মেসির শেষ ম্যাচের পর ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী কমেছে প্রায় এক মিলিয়ন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!