ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিরাট-আনুশকার ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ৭ জুন ২০২৩
বিরাট-আনুশকার ভিডিও ভাইরাল
ছবি- সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর কিছুক্ষণ পরেই লন্ডনের ওভালে গড়াবে ক্রিকেটের দুই পরাশক্তির লড়াই। তার আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মার ভিডিও!

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলিকে ঘিরে সম্ভাব্য সব পরিকল্পনা সাজাচ্ছে অজি টিম ম্যানেজমেন্ট। কেননা মর্যাদার লড়াইয়ে তুরুপের তাস হয়ে উঠতে পারেন ভারতের সাবেক এ অধিনায়ক। 

তবে লন্ডনে কোহলি শুধু একাই নন, তার সঙ্গে আছেন স্ত্রী আনুশকা শর্মা। সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এফএ কাপের ফাইনালে গ্যালারি থেকেই একটি ভিডিও পোস্ট করেন। যা প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।

Advertisement

ভিডিওতে দেখা যায়, আনুশকা-বিরাট স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডের ম্যাচ দেখছেন এবং তাদের প্রিয় দলকে সমর্থন দিচ্ছেন। তাদের সঙ্গে ক্রিকেটার শুভমান গিলও ছিলেন। 

শনিবার (৩ জুন) এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যান্য দর্শকেরর মতো তারকা এই জুটিও যান স্টেডিয়ামে।

সিটির জয়ে আনুশকা একটি ভিডিও টুইট করেন। সেখানে তিনি লেখেন, ম্যানসিটি এবং পেপটিমকে সপ্তম এফএ কাপের জন্য অভিনন্দন! সব খেলোয়াড়ই সাবলীল এবং ভালো খেলেছেন। 

বিয়ের পর থেকে বরাবরই বিরাট-আনুশকা তারকা জুটি খুব চর্চিত। গত ২ জুন লন্ডনে এলইটিও ক্যাফেতে বসে এক ছবি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। মুহূর্তের মধ্যে সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। 

আবার কিছু দিন আগে জানা যায়, সাক্ষী ধোনি ও আনুশকা শর্মা ছোটবেলার বন্ধু। তাদের কয়েকটি অদেখা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, অনুষ্কা শর্মা, তার ভাই কর্নেশ শর্মা এবং সাক্ষী ধোনি একসঙ্গে দাঁড়িয়ে আছেন। জানা যায়, তারা আসামের একই স্কুলে পড়তেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!