[ খেলা ]
‘বেনজেমা গ্লোবাল ফুটবলের আইকন’
ছবি- সংগৃহীত
ইউরোপ অধ্যায় শেষে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা। তাকে পেয়ে আনন্দের জোয়ার বইছে জেদ্দার ক্লাবটিতে।
রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন বেনজেমা। এতে লস ব্ল্যাঙ্কোসদের কোচ থেকে টিম ম্যানেজমেন্ট সবাই অবাক হয়েছে। তবে সবকিছু ভুলে আল ইত্তিহাদে নাম লেখালেন ব্যালন ডি অর জয়ী এ তারকা।
৩৫ বছর বয়সী বেনজেমার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইত্তিহাদ। তবে চুক্তির অর্থের পরিমাণ গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বছরে ১০ কোটি ইউরোর বেশি পাচ্ছেন বেনজেমা।
.png)
অনেকে একে সৌদি ফুটবলের উত্থান হিসেবেও দেখছেন। জানা গেছে, আরো বেশ কয়েকজন ফুটবল তারকা সৌদি লিগে যেতে পারেন।
বেনজেমাকে ক্লাবের ইতিহাসের বড় অর্জনগুলির একটি বলেই বিবেচনা করছেন আল ইত্তিহাদের সভাপতি আনমার বিন আবদালা আল-হাইলাই।
তিনি বলেন, ‘করিম বেনজেমা একজন গ্লোবাল ফুটবল আইকন। সে তুমুল জনপ্রিয় এবং এখনো নিজের সামর্থ্যের চূড়ায় আছেন।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করিম বেনজেমা
লিংক সফলভাবে কপি হয়েছে!