ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইনিয়েস্তার কোবেকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ৭ জুন ২০২৩
ইনিয়েস্তার কোবেকে হারাল বার্সেলোনা
ছবি: সংগৃহীত

তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ভিসেল কোবকে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ফ্রাংক কেসি ও এরিক গার্সিয়ার প্রথমার্ধের দুই গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। আগামী মাসে ভিসেল ছেড়ে যাচ্ছেন ইনিয়েস্তা। 

২০১৮ সালে ভিসেলে যোগ দেবার আগে বার্সেলোনার হয়ে ৬০০-রও বেশি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। জাপানের ক্লাব ছাড়ার পরও খেলা চালিয়ে যাবার ইচ্ছা পোষণ করেছেন তিনি। কিন্তু পরবর্তীতে কোন ক্লাবে যাচ্ছেন সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। 

Advertisement

মঙ্গলবার টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জে-লিগের শীর্ষে থাকা ভিসেলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলতে নেমে সাবেক ক্লাবের বিপক্ষে স্কোরশিটে নাম লেখাতে পারেননি।

প্রথমার্ধে তার একটি শট সাইড নেটে লেগে বাইরে চলে যায়। ৮০ মিনিটে সমর্থকদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে মাঠ ত্যাগ করেন ইনিয়েস্তা। এ সময় টাচলাইনে বার্সেলোনা কোচ জাভি তার সাবেক মধ্যমাঠের পার্টনারকে জড়িয়ে ধরেন। 

ভিসেলে যোগ দেবার আগে ইনিয়েস্তা বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও নয়টি লা লিগা শিরোপা জয় করেছেন। ৩০ মিলিয়ন ইউরোতে তিনি তিন বছরের চুক্তিতে ভিসেলে যোগ দিয়েছিলেন।

২০২১ সালের মে মাসে চুক্তি নবায়ন করেন ইনিয়েস্তা। ২০১৯ সালে এই ক্লাবের হয়ে ঘরোয়া এম্পেরর কাপ জয় করেন। এক বছর পর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল ভিসেল। কিন্তু এবারের মৌসুমে মাত্র তিনটি ম্যাচে বদলী হিসেবে খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!