মেসির এমন ঘোষণার পর থেকেই মিয়ামির সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছে। একই সঙ্গে বেড়েছে ক্লাবটির ম্যাচের টিকিটের দাম।
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। এরপর ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে দলটির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই। সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মিয়ামি।
.png)
মঙ্গলবার পর্যন্ত বাজারে সেই টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। তবে বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা। ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ!
এই তথ্য জানিয়েছে নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক। মেজর লিগ সকারে মেসির প্রথম ম্যাচটি এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতেও পারে বলেও রয়টার্সকে জানিয়েছেন টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন।
রয়টার্সকে তিনি বলেছেন, ‘মেসির মুখ থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টারৎ মিয়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মিয়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।’