ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে বার্সা ও আল-হিলালকে প্রত্যাখ্যান করেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৫, ৮ জুন ২০২৩
যে কারণে বার্সা ও আল-হিলালকে প্রত্যাখ্যান করেন মেসি
লিওনেল মেসি

বিশ্বের অগণিত ফুটবলপ্রেমীকে চমকে দিয়ে বুধবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। যে জন্য সাবেক প্রিয় ক্লাব বার্সেলোনা এবং সম্ভাব্য গন্তব্য আল-হিলালকে প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ তারকা।

ফুটবল বিষয়ক বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় এমএসএল ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি। এজন্য বার্সাকে নাকচ করে দেন তিনি।

এ নিয়ে ৩৫ বছর বয়সী কিংবদন্তি বলেন, বার্সার এখনও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। দুই বছর আগে একই কারণে তাদের সঙ্গে চুক্তি পুনঃনবায়ন করতে পারিনি আমি। ফলে কাতালানদের ছেড়ে পিএসজিতে চলে আসতে হয়।

Advertisement

মেসি আরো বলেন, বার্সা আনুষ্ঠানিকভাবে আমাকে কোনো প্রস্তাব দেয়নি। শুধু মুখে মুখে বলে গেছে। আমি বুঝতে পেরেছিলাম, তাদের অর্থনৈতিক সমস্যা কাটেনি। ফলে আমি আর অপেক্ষা করতে চাইনি। এর পরিবর্তে ইন্টার মিয়ামিতে যোগদানের জন্য একটি চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছি।

সৌদি আরবের শীর্ষ লিগের অন্যতম ক্লাব আল-হিলাল থেকে বিশাল অংকের প্রস্তাব পেয়েছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। সেটাও না করে দেন তিনি।

এ প্রসঙ্গে স্পোর্ট ও মুন্দো ডিপোর্টিভোকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলার বলেন, পিএসজিতে আমি মোটেও ভালো ছিলাম না। নাখোশ হয়ে সেখানে থাকতে চাইনি। ফলে অন্য কোথাও পাড়ি দিতে চেয়েছি। সৌদি প্রো-লিগ থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তাতে সাড়া দিইনি।

তিনি বলেন, সবকিছু ভেবে আমার মনে হয়েছে এখনই আমেরিকান লিগে যাওয়ার সময়। সেই সঙ্গে ফুটবলকে অন্যভাবে উপভোগ করারও। আল-হিলালে গেলে যে দায়িত্ব আমার ওপর বর্তাতো এখানেও তাই। আমার সবসময় জিততে ইচ্ছা করে। ভালো কিছু করতে মন চান। সর্বোপরি, মনের শান্তি আরো বেশি দরকার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!