ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে ক্লাবে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৬, ৭ জুন ২০২৩
যে ক্লাবে যাচ্ছেন মেসি
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আগামী ৩০ জুন পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মেয়াদ রয়েছে লিওনেল মেসির। তবে তার আগেই ক্লাবটির ডেরা ছেড়েছেন তিনি। এখন নতুন গন্তব্য নিয়ে বিশ্বের নামি-দামি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করছেন। এর মধ্যে সৌদি ক্লাব আল হিলাল ও সাবেক ক্লাব বার্সেলোনার নামটিই বেশি উচ্চারিত হচ্ছে।

তবে সৌদির লোভনীয় প্রস্তাব ও বার্সার অফুরন্ত ভালোবাসা ত্যাগ করে মেসি নাকি আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিচ্ছেন। এমনটি দাবি করেছে যুক্তরাস্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

বুধবার যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের অনলাইনভিত্তিক সংস্করণ জানিয়েছে, ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিতে রাজি মেসি। তারা সূত্র হিসেবে উল্লেখ করেছে আর্জেন্টাইন সাংবাদিক হেরনান কাস্তিল্লো ও বার্সেলোনার ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরোকে।

Advertisement

গত সপ্তাহে ক্রীড়া মাধ্যম স্পোর্ট এক প্রতিবেদনে জানায়, ডেভিড ব্যাকহামের মালিকানাধীন আমেরিকান ফ্র্যাঞ্জাইজি মেসিকে চার বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে মেসি মৌসুম প্রতি পাবেন ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৭৬ কোটি ৩২ টাকা)।

মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক আগে থেকে ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছিল। সেই সঙ্গে বার্সায় ফেরা বা মধ্যপ্রাচ্যে যাওয়ার গুঞ্জনও চলছিল জোরেশোরে। 

এদিকে গত মঙ্গলবার মেসির সঙ্গে চুক্তি করতে লা লিগার সবুজ সংকেতও পেয়েছে বার্সা। মেসিকে ফেরাতে বার্সার অর্থনৈতিক যে সমস্যা ছিল সেটি থেকে মুক্তি পেয়েছে তারা। 

সম্প্রতি মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বৈঠকও করেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে এখনো সেই বৈঠক ফলপ্রসুর দিকে এগোয়নি। দুই পক্ষই সময় নিয়েছেন পরবর্তী সিদ্ধান্তের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!